শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী কাগুচী পাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের সিরাজ গাজীর মেয়ে সোনা খাতুনের (৩৫) সাথে মুন্সিগঞ্জ ইউনিয়নের কাগুচী পাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে মান্নানের (৫০) ১২ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলেও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংসারিক কলহের কারণে গত শনিবার রাতেত্র সিরাজ বাড়ির পেছনে ঈদগাহের মাঠে নিয়ে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং নিজে পাশের গাছে গলার দড়ি দিয়ে আত্মহত্যা করে মান্নান। শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর লাশ উদ্ধার করা হয়েছে।



