মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া ভাকলা সড়কের পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে তোলা ইটভাটা রোবাবর অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন অভিযানকালে ইটভাটা মালিককে আরো ৫০ হাজার টাকা জরিমানা করেন। কেএন্ডএস ব্রিক্স নামের ইটভাটায় পরিবেশ দূষণ ও কর ফাঁকি দেয়ার অভিযোগে অভিযান চালানো হয়। ইটভাটা মালিক আতিকুর রহমানকে সাত দিনের মধ্যে চিমনি অপসারণ করার নির্দেশ দিয়ে মুচলেকা নেয়া হয়।