চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রিপন জয় তঞ্চঙ্গ্যা (২৮)। তিনি বান্দরবানের সদর উপজেলার মেঘলা ডলুঝিরি এলাকার বলরাম তঞ্চঙ্গ্যার ছেলে। নিহত যুবক কেরানীহাটে অ্যাপল রেস্টেুরেন্টে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন।
সাতকানিয়া থানার এসআই ওমর ফারুক জানান, সকাল ৮টার দিকে রিপন ঘুম থেকে উঠে মোবাইলে তার স্ত্রীর সাথে কথা বলছিল। কথা বলার সময় সে কেরানীহাটের মনির টাওয়ার নামের একটি ভবনের ছাদে হাটছিলেন। এ সময় সে নিজের অজান্তে ওই ভবনের দেয়ালের পাশ দিয়ে পাশের অন্য একটি ভবনের ছাদে যাওয়ার সময় ভবনের উপর দিয়ে যাওয়া (পিডিবি) ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের তারে লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।