চট্টগ্রামের সাতকানিয়ায় এক মানসিক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম নুরুল ইসলাম প্রকাশ বদ (৪৬)।
তার গায়ের রঙ শ্যামলা, পরনে ছিল নীল রঙের লুঙ্গি। তিনি উপজেলার এওচিয়া ইউনিয়নের বুতপাড়া দুবাইওয়ালা বাড়ি এলাকার কালা মিয়ার ছেলে। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে তিনি এওচিয়া বুতপাড়ায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও কোথাও তাকে খুঁজে পাননি। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৮৪৩৭৪২৪৯৯ বা ০১৮১৫৬৩৪০৭৯ বা ০১৮২৯৪৪৭৩৩৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার। এ ব্যাপারে নিখোঁজ ব্যক্তির ছোট ভাই সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়রি (ডায়েরি নং-২১৩, তারিখ-০৫-১২-২০১৯) করেছেন।
সাতকানিয়ায় প্রতিবন্ধী নিখোঁজ
চট্টগ্রামের সাতকানিয়ায় এক মানসিক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম নুরুল ইসলাম প্রকাশ বদ (৪৬)। তার গায়ের রঙ শ্যামলা, পরনে ছিল নীল রঙের লুঙ্গি। তিনি...



