গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২ ঘন্টা পরীক্ষা চলে।

এ বছর ২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমি ও এডভান্স প্রি-কাডেট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। দুটি কেন্দ্রে পরীক্ষায় সর্বমোট ৬০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পরীক্ষা পরিদর্শনে আসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক ও গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

পরীক্ষা কেন্দ্র পরীক্ষা পদ্ধতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবীদের পুরস্কৃত করলে মেধা বিকশিত হবে বলে তিনি এসোসিয়েশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আগামীতে আরো বড় আকারে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে অনুরোধ করেছেন তিনি। বাংলা, গণিত, ইংরেজী, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইসলাম শিক্ষা বইয়ের উপর প্রশ্ন করা হয়।