গজারিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২ ঘণ্টা চলে। এ বছর দু’টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমি ও এডভান্স প্রি-কাডেট স্কুল অ্যান্ড কলেজ এ দু’টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দু’টি কেন্দ্রে পরীক্ষায় সর্বমোট ৬০০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা পরিদর্শনে আসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক ও গজারিয়া উপজেলা প্রেস কাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।



