চিরিরবন্দরে আবহমান গ্রামবাংলার ঐতিহ্য নবান্ন উৎসব ধুমধামে উদযাপিত হয়েছে। গত ৩০ অগ্রহায়ণ উপজেলার ঈসবপুর ইউনিয়নের উত্তর দগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবান্ন উৎসব পালিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এ নবান্ন উৎসবের আয়োজন করে। নবান্ন উৎসব উপলক্ষে বাংলার ঐতিহ্য রক্ষায় বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বিশাল র্যালি ওই এলাকার বিভিন্ন সড়ক ও পাড়া প্রদক্ষিণ করে। এ উৎসবে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, আগত অতিথি, ৩০০ অভিভাবকসহ শিক্ষার্থীদের মাটিতে খড়ের ওপর বসিয়ে কলাপাতায় গ্রামীণ পরিবেশে ক্ষির-মুড়ি আপ্যায়ন করা হয়।
চিরিরবন্দরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব
চিরিরবন্দরে আবহমান গ্রামবাংলার ঐতিহ্য নবান্ন উৎসব ধুমধামে উদযাপিত হয়েছে। গত ৩০ অগ্রহায়ণ উপজেলার ঈসবপুর ইউনিয়নের উত্তর দগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবান্ন উৎসব পালিত হয়। বিদ্যালয়...



