পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী আইন ২০১৬ এর শুনানি বন্ধ রাখা এবং অবিলম্বে আইন সংশোধনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল বিকেলে খাগড়াছড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
এ ছাড়া সংবাদ সম্মেলন থেকে আজ তিন পার্বত্য জেলা থেকে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান এবং ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয় ও সভাস্থল ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। ২০১৬ এর সংশোধিত আইন অনুযায়ী আজ (২৩) ডিসেম্বর রাঙ্গামাটিতে প্রথমবারের মতো কমিশনের শুনানি হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে আজ তিন পার্বত্য জেলায় ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন কার্যালয় ও কমিশনের সভাস্থল ঘেরাও করা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা করা হয়। একই সাথে জনসংখ্যানুপাতে কমিশনের বাঙালি সদস্য অন্তর্ভুক্ত করা এবং ভূমি জরিপের পর আইন সংশোধনপূর্বক কমিশনের শুনানি শুরুর আহ্বান জানানো হয়।
পাহাড়ের বিবদমান বাঙালি সংগঠনগুলোকে নিয়ে সদ্য গঠিত একক সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ এর উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বাঘাইছড়ির সাবেক মেয়র আলমগীর কবির। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব এস এম মাসুম রানা, কমিটির সদস্য মাইন উদ্দিন, প্রকৌশলী আব্দুল মজিদ, লোকমান হোসেন, মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম প্রমুখ।
তিন পার্বত্য জেলায় ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন ঘেরাও আজ
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী আইন ২০১৬ এর শুনানি বন্ধ রাখা এবং অবিলম্বে আইন সংশোধনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।...



