অব্যাহত ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গত দু’দিনে প্রায় ১৮ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল । কনকনে শীতে যাত্রীসাধারণ বিশেষ করে বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ফেরি পার না হতে পারায় ঘাট এলাকায় ট্রাক-বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। কুয়াশায় মাঝনদীতে আটকে পড়া ফেরির যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অনিশ্চয়তায় মধ্যে থাকে।
বেলা বাড়ার সাথে সাথে ফেরি চলাচল স্বাভাবিক হলেও বাস ট্রাক কারসহ বিভিন্ন যানবাহনের সারি উভয় ঘাটের অন্তত ১০ কিলোমিটার বিস্তৃত হয়। গতকাল বুধবার শিবালয়ের উথলী-আরিচা সড়কে অপেক্ষমাণ ট্রাকের এমন দীর্ঘ সারি দেখা যায়।