চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান সেনাবাহিনী সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের রিক্রুট ১৯-৩ ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। এসময় তিনি দেশমাতৃকার যেকোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহবান জানান।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্ণেল নাজিম উদ্দৌলা, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে,কর্ণেল জয়নুল আবেদীন চিশতিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯-৩ ব্যাচে ৬৪৬ জন নবীন সৈনিক মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন ওসমানী কোম্পানি জাকারিয়া রহমান। সকল ক্ষেত্রে সাফল্য দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন গ্রহণ করে গনি কোম্পানি আর রানার্স আপ ট্রফি অর্জন করে ওসমানী কোম্পানি।

প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ কোম্পানি এবং সেরা রিক্রুটের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।