কুড়িগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কৃষ্ণপুর পালপাড়ায় অবস্থিত শ্রী রামকৃষ্ণ আশ্রমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) এইচ ই শ্রী সঞ্জিভ কুমার ভাটি।।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শ্রী রামকৃঞ্চ আশ্রমের উপদেষ্টা ফনিন্দ্রমোহন সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার, দুপ্রকের সভাপতি সামিউল হক নান্টু, মহিলা পরিষদ নেত্রী নন্দিতা চক্রবর্তী, আশ্রমের সভাপতি অমল ব্যানার্জি, সেক্রেটারি উদয় শঙ্কর চক্রবর্তী প্রমুখ।
কুড়িগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কৃষ্ণপুর পালপাড়ায় অবস্থিত শ্রী রামকৃষ্ণ...



