২০১৯ সালের ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসার কক্সবাজার শাখার শিক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশ নেয়া ৯ জন ছাত্রীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে চারজন। অন্য পাঁচজন জিপিএ ৪.৮৩ থেকে নিম্নেœ জিপিএ ৪.২৫ এর মধ্যে। পবিত্র কুরআন হিফজের পাশাপাশি এই ছাত্রীরা পঞ্চম শ্রেণীর ইবতেদায়ির সিলেবাসে পরীক্ষা দিয়েছে।
জিপিএ ৫ পাওয়া ছাত্রীরা হলো- কানিজ ফাতেমা, শাকিরাতুল মুনতাসিম, তাহসিনা তাবাস্সুম আজাদ ও নুসরাত নাজনিন শিফাত।
‘এ’ গ্রেড পাওয়া ছাত্রীদের মধ্যে দু’জন জিপিএ ৪.৮৩ (অনামিকা সিদ্দিকা রোমকি ও আনিশা জান্নাত), একজন জিপিএ ৪.৫৮ (আবদুল্লাহ), একজন জিপিএ ৪.৪১ (নাজিফা আহমেদ) ও একজন জিপিএ ৪.২৫ (খদিজা)।
মাদরাসার কক্সবাজার শাখার অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া মানিক এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি এই সাফল্যের জন্য সব শিক্ষক ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।