ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া গ্রামে সেই স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি বখাটে আবু বক্কর সিদ্দিক সোহাগকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

ফুলগাজী থানার ওসি মো: কুতুব উদ্দিন জানান, ঘটনার দিন শনিবার রাতেই উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। রোববার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোহাগ খিলপাড়া গ্রামের মৃত মনির আহম্মদ ভূঞার ছেলে।

উল্লেখ্য, প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আনন্দপুর ইউনিয়নের পেঁচিবাড়িয়া গ্রামের ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে খিলপাড়া গ্রামে এক স্কুল শিক্ষকের বাসায় যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় বখাটে সোহাগ তাকে রাস্তায় পথ আটকে গলায় চুরি ধরে খালেরপাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয় বাহার মিয়া নামের এক ব্যক্তি এগিয়ে এলে বখাটে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দিলে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন।