সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় আব্দুল মজিদ নামে এজাহারভুক্ত এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। গত রোববার বিকেলে উপজেলার পরানপুর গ্রাম থেকে কাজিপুর থানার এসআই পার্থ তাকে আটক করেন। আটককৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।