কক্সবাজার শহরে পর্যটকসহ পথচারীদের ধারাবাহিক ছিনতাইয়ে অভিযুক্ত মুন্না হাসান আমিনের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, মুন্নার নামে কক্সবাজার থানায় বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। মহেশখালী ও অন্য থানাতেও তার নামে মামলা রয়েছে।
বুধবার রাতে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকায় তার লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে কক্সবাজার সদর থানা পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ছোরা, কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মুন্না কক্সবাজারের মহেশখালীর শামলাপুর বারিয়াপাড়ার মৃত আবুল বশরের ছেলে। দীর্ঘদিন ধরে সে কক্সবাজার শহরে থাকত।
লাশ ও অস্ত্র উদ্ধার ঘটনায় পৃথক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।



