দিনাজপুরের চিরিরবন্দরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোরসালিন (২১) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি এজাহার দাখিল করেছেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক মোরসালিনকে পালিয়ে যাওয়ার সময় মথুরাপুর গ্রামে রাস্তা থেকে আটক করা হয়। ধৃত মোরসালিন ওই গ্রামের নুর হোসেনের ছেলে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
চিরিরবন্দরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোরসালিন (২১) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি এজাহার দাখিল করেছেন।...



