নগরীর ডেমরায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল-মোনাজাত করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হাজী হাবিবুর রহমান হাসু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরমান আলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাইল হোসেন বলেন, আজ তোমাদের বিদায় দিতে গিয়ে বলছি, কারণে-অকারণে তোমাদের বিব্রত করেছি অনেক। কিন্তু তোমরা স্বভাবসুলভ ঔদার্যের যে নজিরবিহীন দৃষ্টান্ত রেখে গেলে, তা নিরন্তর হয়ে থাকবে আমাদের অন্তরে। দূর ভবিষতে তোমাদের স্মৃতি থেকে আমরা যেন বিস্মৃতি না হই, বিদায়বেলা এ নিবেদন স্মরণ রেখো। আমরা তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষৎ ও মঙ্গল কামনা করছি। বিজ্ঞপ্তি।