মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র্যাব কর্মকর্তা রকিবুজ্জামানকে আটক করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। জানা গেছে, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভুয়া র্যাব কর্মকর্তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত গাড়িসহ বিভিন্ন সামগ্রী আটক করে।



