রাজশাহীর বাগমারায় এক যুবলীগ নেতার লিজ নেয়া দু’টি পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় সোমবার থানায় একটি জিডি করা হয়েছে।
জিডি ও পুলিশ সূত্রে জানা যায়, বাগমারা উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন হাটদামনাশ এলাকার দেওপাড়া গ্রামের সুরেশ চন্দ্র ও কমল চন্দ্র প্রামাণিকের দু’টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, অভিযোগ পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাগমারায় বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন
রাজশাহীর বাগমারায় এক যুবলীগ নেতার লিজ নেয়া দু’টি পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় সোমবার থানায় একটি...



