সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় বি ইউনিটের নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন ও বিকেল ৩টায় এ ইউনিটের নবীনবরণে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য এক বিরাট হুমকি। সেই হুমকির মধ্যে থাকা দশটি দেশের একটি বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড় জলোচ্ছ্বাস আমাদের দিন দিন বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। কিছু দিন আগে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত এনেছিল। এর থেকে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। এই সুন্দরবন না থাকলে আমাদের আরো অনেক বেশি ক্ষতি হতো। এ সময় মুজিববর্ষ উপলক্ষে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক কোটি গাছ লাগানো হবে বলে জানান মন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী বলেন, শিক্ষার উদ্দেশ্য মনুষত্বের বিকাশ ঘটানো। কিন্তু বর্তমানে আমরা তা দেখতে পাই না। তাই আমরা এমন শিক্ষা চাই যার মাধ্যমে মনুষ্যত্বেরও বিকাশ ঘটবে। এ সময় তিনি দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান।
নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, ছাত্র উপদেশটা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শাবির ২০১৯-২০ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় বি...



