নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান বন্ধ করে দেয়ার প্রতিবাদে গত সোমবার বিকেলে ভোলাহাট কলেজ মোড়ে মানববন্ধনের আয়োজন করে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ।
মানববন্ধনের বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল হক (চুনু), উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইয়াশিন আলী শাহ্, উপজেলা সহসভাপতি আইয়ুব আলী মণ্ডল, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মুকুল, উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক শাহজাদি বিশ্বাস, ভোলাহাট ইউপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল বিশ্বাস, দলদলী ইউপি সাধারণ সম্পাদক আরজেদ আলী ভুটু, নির্যাতিত শিক্ষার্থীর পিতা লাল মোহাম্মদ পুতুল ও আহমেদ শাহ নজিমুল। মানববন্ধনের সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
ভোলাহাটে আওয়ামী লীগের মানববন্ধন
নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান বন্ধ করে দেয়ার প্রতিবাদে গত সোমবার বিকেলে ভোলাহাট কলেজ মোড়ে মানববন্ধনের আয়োজন করে ভোলাহাট উপজেলা...



