প্রতিবন্ধী স্কুলের প্রথম শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থী ও বাচ্চামারী গ্রামের জামালের মেয়ে মিতু বানু (১০) গতকাল সকালে পানিতে ডুবে মারা যায়। তার বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে বীরশ্বরপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মহিউদ্দিনের পুকুরে ডুবে সে যায়।
সকাল পৌনে ৯টার দিকে পুকুরের পাশে এক গৃহবধূ বাড়ির আর্বজনা ফেলতে গেলে পুকুরে পুতুলের মতো কী যেন ভাসতে দেখে। পরে শিশুর লাশ সন্দেহে লোকজনকে খবর দিলে শিশু মিতু বানুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভোলাহাট থানার ওসি নাসিরউদ্দিন, পুলিশ পরির্দশক (তদন্ত) জাহাঙ্গীর আলম, এসআই আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।



