বগুড়ার শাজাহানপুরের মালীপাড়া আর আর এম ইউ উচ্চবিদ্যালয়ে মো: সারোয়ার জাহান নামে এক সহকারী শিক্ষককে পিটিয়েছে ম্যানেজিং কমিটির সদস্যরা।
গত বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষক সারোয়র জাহানসহ শিক্ষকরা জানান, ম্যানেজিং কমিটির সদস্যরা প্রায়ই শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে। এসব বিষয়ে নিষেধ করার কারণে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন লাদু এবং আবদুল মান্নান বিদ্যালয়ে এসে অতর্কিত তার ওপর চড়াও হন এবং মারধর করেন। এতে করে বিদ্যালয়ের সব শিক্ষক মর্মাহত হয়ে পড়েন।
ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, সবার সামনেই ওই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। তাই আমরা এর বিচার দাবি করছি। ছাত্রছাত্রীরা জানায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের সামনে ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষককে মারধর করে সম্মানহানি করা সত্যিই লজ্জাজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, এ পর্যন্ত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
শাজাহানপুরে শিক্ষক পেটালো ম্যানেজিং কমিটির সদস্যরা
বগুড়ার শাজাহানপুরের মালীপাড়া আর আর এম ইউ উচ্চবিদ্যালয়ে মো: সারোয়ার জাহান নামে এক সহকারী শিক্ষককে পিটিয়েছে ম্যানেজিং কমিটির সদস্যরা। গত বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ...



