ফেনী শহরের রামপুরে ইকবাল হোসেন নামের এক ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়েছে। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার দৌলতপুরে।
র্যাব সূত্র জানায়, সোমবার রাতে রামপুর এলাকার মাতৃছায়া ভূঞা বাড়িতে র্যাব পরিচয়ে চাঁদাবাজীকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৭ এর একটি দল অভিযান চালায়। র্যাবের গাড়ি দেখে এক ব্যক্তি এগিয়ে এসে মাতৃছায়া ভবনের পঞ্চম তলায় চাঁদাবাজীর তথ্য জানায়। র্যাব সদস্যরা ছাদে ছুটে গেলে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় দৌলতপুর এলাকার মো: শামসুল হুদার ছেলে মো: ইকবাল হোসেনকে (৪০) আটক করে। তার কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ৪৭ হাজার ৩শ ৪০ টাকা উদ্ধার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো: নুরুজ্জামান জানান, আটককৃত আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



