শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক সমিতির ২০২০ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গণিত বিভাগের অধ্যাপক ড. মো: রাশেদ তালুকদার সভাপতি ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম। নির্বাচনে সহসভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আশরাফুল আলম, কোষাধ্যক্ষ পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন ও যুগ্ম সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় নির্বাচিত হন। এ ছাড়া সদস্য পদে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আশরাফুল ফেরদৌস চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান নাহিদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, গণিত বিভাগের প্রভাষক এস এম সাইদুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ নির্বাচিত হন।
এ বছর আওয়ামীপন্থী শিক্ষকদের দু’টি প্যানেল থেকে ১১ পদে বিজয়ী হয়েছেন। এর মধ্যে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিকবৃন্দ’ প্যানেল থেকে সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক ও একটি সদস্য পদে জয়লাভ করেন। অন্য প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক পরিষদ’ সহসভাপতি, যুগ্ম সম্পাদকসহ ছয়টি সদস্য পদে বিজয়ী হন। নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে কেউ নির্বাচিত হননি।