লক্ষ্মীপুরের রামগঞ্জে মাটিবাহী ট্রলি চাপায় ছিদ্দিক হোসেন (৩৫) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামের বাসিন্দা।
ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ মানিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, ছিদ্দিক হোসেন মাটিভর্তি ট্রলি নিয়ে লক্ষ্মীধরপাড়া গ্রামের মেসার্স এমবিএম ব্রিকফিল্ডে মাটি নামাতে গেলে হঠাৎ ট্রলিটি উল্টে যায়। এ সময় নিজের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান তিনি।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ছিদ্দিক হোসেন নিজের ট্রলির নিচে চাপা পড়ে মারা গেছেন।