বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পেশায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। এ জন্য বিগত দুই বছর ধরে সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে এবং এই ডাটাবেজ শিগগির সম্পন্ন হবে। তিনি আরও বলেন, বিদ্যমান প্রেস কাউন্সিল আইনে তিরস্কার ছাড়া আর কোনো শাস্তির বিধান নেই, তাই ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক প্রতিকার পেতে প্রেস কাউন্সিল আইনকে সংশোধন করে যুগোপযুগী করা হচ্ছে। এর ফলে সাংবাদিকতার মান বৃদ্ধি, হলুদ সাংবাদিকতা প্রতিরোধ এবং সব সংবাদমাধ্যমকে প্রেস কাউন্সিলের আওতায় আনা সম্ভব হবে। তিনি সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিকদের পেটে ভাত না থাকলে পেশার ফ্রিডম তো আশা করা যায় না। তাই ডাটাবেজের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণ তহবিল গঠনসহ অনেক সুযোগ-সুবিধা সৃষ্টি করা সম্ভব হবে।
তিনি গতকাল বুধবার দুপুরে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ মিলনায়তনে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে ওই মতবিনিয়ম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিলের সচিব মো: শাহ আলম ও কক্সবাজার প্রেস কাবের সভাপতি মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, সংবাদপত্র রঙ্গীন হয়েছে; কিন্তু সেখানে যারা কাজ করেন তাদের ভাগ্য রঙ্গীন নয়। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সাংবাদিকতা চরম ঝুঁকিপূর্ণ পেশা তাই ঝুঁকি নিয়েই তাদের কাজ করতে হচ্ছে। তিনি বলেন, আমরা আইসিটি অ্যাক্টের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার আছি বলেই এই আইনে পুলিশের প্রতি সরাসরি গ্রেফতার না করার নির্দেশনা দেয়া হয়েছে। তবুও অনেক ক্ষেত্রে পুলিশ তা মানছে না। এতে আরও বক্তব্য রাখেন, কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক তোফায়েল আহমদ, প্রথম আলোর আবদুল কুদ্দুস রানা, নয়া দিগন্তের জি এ এম আশেক উল্লাহ, অ্যাডভোকেট আয়াছুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক আনছার হোসেন, সাংবাদিক দীপক শর্মা দিপু, সাইফুর রহীম ও ইমাম খাইর।
শিগগিরই হবে সাংবাদিকদের ডাটাবেজ প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পেশায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।...



