মানিকগঞ্জের শিবালয়ের শিমুলিয়ার মুনাইল চক থেকে শুক্রবার দুপুরে তমছের উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তমছের উপজেলার শাকরাইল গ্রামের নগর আলীর পুত্র। তিনি ঢাকার আশুলিয়া বাইপাইলের পেঁয়াজ (আড়ৎদার) ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, শূন্য চকের মাঝে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে।
নিহতের ভাগ্নে হাসেম আলী জানান, মামা তমছের আশুলিয়ায় পেঁয়াজের আড়ৎদার। তার আজ সকালে বাড়িতে আসার কথা ছিল।
শিবালয় থানা ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



