দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের মিছিলে পুলিশের বেপরোয়া লাঠিচার্জে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ১৫ জন গুরুতর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
গতকাল জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফার সভাপতিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল আজিজ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব। যুব দলের মাসুম পারভেজ তারা। ছাত্র দলের সভাপতি আমিমুল ইহসান। কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।