কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসা ও মানবপাচারের সাথে জড়িত বলে পুলিশ দাবি করছে। গতকাল ভোর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সাগর পাড়ে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানা ওসি প্রদীপ কুমার দাশ জানায়, নিহত সালাম উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার হাকিম আলীর ছেলে।
ওসি জানান, গতকাল ভোরে নোয়াখালীপাড়া এলাকা দিয়ে সাগর পথে মানব পাচারের গোপন সংবাদ পায় পুলিশ। পরে একদল পুলিশ সেখানে অভিযানে গেলে মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তি, একটি অস্ত্র, ছয় রাউন্ড কার্তুজ, ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসা ও মানবপাচারের সাথে জড়িত বলে পুলিশ দাবি...



