কুড়িগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক (২০২০-২১) নির্বাচনে পুনরায় সভাপতি পদে অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক পদে খ. ম আতাউর রহমান বিপ্লবসহ প্যানেলের ১৫টি পদে সকলেই নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মো: শাহাবুদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু ও নাজমুল হোসেন আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিজয়ী অন্যরা হলেনÑ সহসভাপতি রেজাউল করিম রেজা (নয়া দিগন্ত), সহসভাপতি হারুন উর রশীদ হারুন (দিনকাল), যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা, দফতর সম্পাদক এম. রহমান রঞ্জু, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির সূর্য্য, সমাজকল্যাণ সম্পাদক তৌহিদুল ইসলাম বকসী ঠাণ্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালেক ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মাসুদ, কার্যকরী সদস্য সফি খান (প্রথম আলো), এ বি সিদ্দিক, শফিকুল ইসলাম বেবু ও রাজু মোস্তাফিজ।