কক্সবাজারের মহেষখালী ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩৬ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় মহেষখালী থেকে একজন দালালকে আটক করা হয়।
মহেষখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবাস চন্দ্র ধর জানান, বৃহস্পতিবার রাতে মহেষখালীর ঘোরকঘাটা ও মহেষখালী চ্যানেলে অভিযান চালিয়ে ১৬ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। তারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এক দালালকেও আটক করা হয়। অপর দিকে গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত টেকনাফের উপকূলীয় বাহারছড়া এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গা নারী-পুরুষ শিশুকে আটক করে পুলিশ। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী জানান, আটককৃতরা উখিয়া টেকনাফের বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।



