সাতক্ষীরার তালায় ট্রলির ধাক্কায় গণেশ ঘোষ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে তালা উপজেলার বালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গণেশ উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গণেশ ঘোষ গরু নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় বালিয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এলাবাসী গুরুতর আহতাবস্থায় গণেশ ঘোষকে তালা হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল গণেষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



