সাতক্ষীরার তালায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় গণেশ ঘোষ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত কৃষ্ণ পদ ঘোষের ছেলে। গতকাল সকালে তালা উপজেলার বালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণেশ ঘোষ গরু নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় বালিয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে ইটবাহী একটি ট্রলি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এলাবাসী গুরুতর আহতাবস্থায় গণেশ ঘোষকে তালা হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।
তালা থানার ওসি মেহেদী রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।