কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ৯টি পদে আওয়ামী লীগ ও সিনিয়র সহসভাপতিসহ আটটি পদে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। গত শনিবার সমিতির ভোটগ্রহণ শেষে রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচিতরা হচ্ছেন সভাপতি পদে সমিতির বর্তমান সভাপতি আ জ ম মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক পদে জিয়া উদ্দিন আহমদ, সহসভাপতি কফিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) হোসেন রাহাত ফিরোজ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মোহাম্মদ সাইফুদ্দিন এবং সদস্য মোহাম্মদ ইসহাক, তাজমিন হুদা চৌধুরী, রফিক উদ্দিন ও নাহিদা খানম কক্সী। অন্য দিকে বিএনপি সমর্থক আইনজীবী ঐক্যফ্রন্টের বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাদেক উল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাহবুবুল আলম টিপু, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক কুতুব উদ্দিন এবং সদস্য আবুল কালাম ছিদ্দিকী, ছৈয়দ আলম, আবুল কাসেম মোহাম্মদ জুনাইদ, নাজিম উদ্দিন ও সব্বির আহমদ। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ফলাফল ঘোষণা করেন।



