রামু কেন্দ্রীয় সীমা বিহার সংলগ্ন মাঠে হাজার চন্দন কাঠের আগুনে দাহক্রিয়া সম্পন্ন হয় বৌদ্ধ ধর্মীয় গুরুর। এই সময় তার ভক্তদের চোখের জলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। শনিবার রাত ৯টায় তিন দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো একুশে পদকে ভূষিত, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বাংলাদেশে বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সঙ্ঘরাজ ভিু মহাসভার সাবেক সভাপতি, উপসঙ্ঘরাজ, প্রয়াত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। ১০টি দেশের সহস্রাধিক বৌদ্ধ ভিু, আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্টজনসহ লাখো মানুষ উপস্থিত ছিলেন। এর আগে রামু কেন্দ্রীয় সীমা বিহারের ভিু এবং শিষ্যরা ধর্মীয় রীতি মেনে পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর শবদেহ সাতবার প্রদক্ষিণ করেন।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সমাপনী দিনে অনিত্য ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সকল ধর্মের মানুষকে ভালোবাসাই প্রকৃত ধর্ম। যারা মানুষকে ভালোবাসে তারা মানুষের ক্ষতিসাধন করতে পারে না। প্রয়াত সত্যপ্রিয় মহাথের আজীবন মানুষকে এমন শিক্ষাই দিয়েছেন। তাই আমাদের সকলের উচিত তাকে অনুসরণ করা। তার কর্ম ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করা।
বাংলাদেশ সংঘরাজ ভিু মহাসভার উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক এমপি এথিন রাখাইন, মিয়ানমারের ধর্মীয় গুরু আছিন আজ্ঞে ধাম্মা থের, অস্ট্রেলিয়ার ভিু উইমালানডা থের, আমেরিকার ভিু সুমানাতিশা থের, জিনানন্দ মহাথের, ভারতের কলকাতার সংঘপ্রধান বিবেকানন্দ মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিু মহাসভার উপসংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির, শীলানন্দ মহাথের প্রমুখ।