কক্সবাজারে হেফাজতে ইসলামের নেতারা ভারতের নরেন্দ্র মোদিকে চরম সাম্প্রদায়িক ও দাঙ্গাবাজ অভিহিত করে তাকে বাংলাদেশে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এই কক্সবাজার থেকে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা। মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিম গণহত্যার প্রতিবাদে গতকাল বিকেলে কক্সবাজারে বিােভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শহরের খুরুস্কুল সংযোগ সড়কে মিছিলের পূর্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের সভাপতি হাফেজ ছালামত উল্লাহ, সাধারণ সম্পাদক মওলানা ইয়াছিন হাবিব, হাফেজ মুহাম্মদ আবুল মনজুর, অর্থ সম্পাদক হাফেজ মুবিনুল হক, মাওলানা মনজুর ইলাহী, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, মাওলানা আব্দুর রহমান জিহাদি, মাওলানা হুমায়ুন কবির ও মাওলানা এহতেশামুল হক প্রমুখ। বক্তারা বলেন, নরেন্দ্র মোদি সাম্প্রদায়িক, দাঙ্গাবাজ একজন সন্ত্রাসী। তার হাতে মুসলমানের স্বাধীনতা ভূলুণ্ঠিত। মানবিক রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দাঙ্গাবাজ মোদিকে বাংলাদেশের মাটিতে এনে মুজিববর্ষকে কলঙ্কিত করা যাবে না। একজন সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্মশতবার্ষিকীতে সন্ত্রাসী মোদি আসার অধিকার নেই। ভারতে মুসলমানরা গণহত্যার শিকার হবে আর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়েও সরকারের প থেকে প্রতিবাদ করবে না, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। মিছিলটি পৌরসভা গেটে শেষ হয়।