গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার ওই কলেজের শিক্ষকরা ক্লাস বর্জন, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছেন। এ ছাড়া কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
রোববার রাত পৌনে ৮টার দিকে কলেজ মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, তিনি কলেজের কোয়ার্টারে অবস্থিত বাসা থেকে ঈশার নামাজ পড়ার জন্য কলেজ মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মসজিদের কাছে পৌঁছালে কাপড় দিয়ে মুখ বাঁধা দুই যুবক দৌড়ে আমার কাছে আসে এবং চটের বস্তা দিয়ে অধ্যক্ষের মুখ ঢাকার চেষ্টা করে। কিন্তু ধস্তাধস্তির একপর্যায় দুর্বৃত্তরা লাঠি দিয়ে অধ্যক্ষের মাথা, হাত ও পায়ে আঘাত করে। অধ্যক্ষ আর্তচিৎকার দিলে হামলাকারী যুবকরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় রামদিয়া ক্লিনিকে ভর্তি করে।
মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, অপরাধীরা যেই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
শিক্ষকদের ক্লাস বর্জন
কাশিয়ানীতে কলেজের অধ্যক্ষের ওপর হামলা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে...



