মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাবের বাবুল আকতার মঞ্জু (ইত্তেফাক) সভাপতি ও শহিদুল ইসলাম (নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার নব-নির্বাচিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটিতে সহ-সভাপতি রনজিৎ কুমার সরকার (দৈনিক ভোরের পাতা), যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী (নিউ নেশন), কোষাধ্যক্ষ নিরঞ্জন সূত্রধর (সমকাল), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিন্দ্র বিশ্বাস (সোনালী বার্তা), প্রচার-প্রকাশনা সম্পাদক শেখ সাদেকুর রহমান (দৈনিক জনতা), দপ্তর সম্পাদক মারুফ হোসেন (কালের কন্ঠ)।
এছাড়াও কার্যকরী সদস্য নির্বাচিত হন মো. রফিকুল ইসলাম (সংবাদ), মোঃ আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু) ও সাইফুল ইসলাম খান ( আজকের প্রভাত)।



