‘কাফেরদের যারা ক্ষমা করবেন তারাও কাফের’ কাদিয়ানিরা কাফের তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া প্রয়োজন। সারা বিশ্বের মুসলমানের ওপর নির্যাতন ও নিপীড়ন চলছে। আমরা যদি ভালো হই তবে এ জুলুম থাকবে না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি বিশ্বের সব মুসলমানের ওপর শান্তি বর্ষিত হোক।
গতকাল দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী এসব কথা বলেন। হেফাজত ইসলামের নেতারা কুড়িগ্রামে এই প্রথম আহমদ শফীর আগমনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আলেম-ওলামাসহ প্রায় লক্ষাধিক মুসল্লি সম্মেলনে অংশ নেন।
সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মহাসম্মেলনে আবদুল হক হক্কানীর সভাপতিত্বে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা কাজী ফজলুল করিমসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জানান। এই সরকারের আমলে কাদিয়ানিরা বহাল তবিয়তে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে আহমদ শফী হেলিকপ্টারে ঢাকা থেকে কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আসেন।



