দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে তিনটি দোকানের ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি গত বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মেক্সির মোড় নামক স্থানে ঘটেছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার মধ্য রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে জাহাঙ্গীর ট্রেডার্সের মুদি দোকান, মনোজ মোবাইল কর্নার ও সার্ভিসিং সেন্টার ও তুষার ফার্মেসি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।



