বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর ও জামালপুর জেলার সাবেক আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজী আব্দুর রহমান গতকাল শুক্রবার সকালে বার্ধক্য জনিত কারণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজ বাড়ি গোবিন্দনগর গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ওই দিন সন্ধ্যা ৭টায় গোবিন্দনগর তায়াক্কুলিয়া মাদরাসায় নামাজে জানাজা শেষে গোবিন্দনগর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকী। তিনি এক ছেলে ও এক মেয়ে, নাতিনাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।



