ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের গৃহবধূ শারমীন আক্তার গতকাল সোমবার মারা গেছেন। গত শুক্রবার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বৈঠারপাড় এলাকার মুজা মিয়ার বাড়ির মো: মোস্তফার প্রবাসী ছেলে ইসমাইল হোসেন রতনের সাথে স্ত্রী শারমীন আাক্তারের মনোমালিন্য হয়। এর জেরে অভিমানে রাত ১১টার দিকে তিনি শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। পরদিন শুক্রবার সকালে অগ্নিদ্বগ্ধ শারমীনকে চট্টগ্রাম নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল দুপুরে তার মৃত্যু হয়। নিহত শারমীনের ইমন নামের ১০ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, শরীরে আগুন দিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।
স্বামীর সাথে অভিমান করে আগুন দিয়েছেন বলে পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন।
দাগনভূঞা থানার ওসি মো: আসলাম শিকদার অগ্নিদ্বগ্ধ শারমীনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
স্বামীর সাথে অভিমানে শরীরে আগুন : ফেনীর গৃহবধূ মারা গেছেন
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের গৃহবধূ শারমীন আক্তার গতকাল সোমবার মারা গেছেন। গত শুক্রবার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি।পুলিশ ও এলাকাবাসী...



