জয়পুরহাট সদরে চকবরকত ইউনিয়নের নির্মাণাধীন মল্লিকপুর স্কুল মাঠে মাটির ঢিবি ধসে দুই ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার ইছুয়া নওয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে কুদ্দুস হোসেন (৪০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে আতোয়ার হোসেন।
জানা যায়, নির্মাণ কাজের খনন করা মাটি স্তূপ করে রাখা ছিল। সেই বাড়তি মাটি ইটভাটা ও পুকুর ভরাটের কাজে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য চারজন ট্রাক্টর শ্রমিক কাজ করছিল। হঠাৎ করে মাটি ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। গুরুতর আহত একজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে মাটির স্তূপ ধসে ২ শ্রমিক নিহত
জয়পুরহাট সদরে চকবরকত ইউনিয়নের নির্মাণাধীন মল্লিকপুর স্কুল মাঠে মাটির ঢিবি ধসে দুই ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে হাসপাতালে...



