চট্টগ্রামের সাতকানিয়ার এক হেফজখানার ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছেলেটির নাম সাকিল হোসেন (১১)। তার গায়ের রঙ শ্যামলা, পরনে পাঞ্জাবি ও মাথায় টুপি ছিল। সে উপজেলার বাঁজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা ৭ নম্বর ওয়ার্ডের রুম্পার বর বাড়ি এলাকার সাকের হোসেনের ছেলে। গত ৭ মার্চ শনিবার উপজেলার জনার কেঁওচিয়া ওবাইদিয়া হেফজখানা মাদরাসা থেকে সকাল ৭টার দিকে সে নিখোঁজ হয়।



