করোনাভাইরাস সতর্কতা হিসাবে হবিগঞ্জের আাদলতগুলোতে আসামিদের হাজিরা নেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আদালতে আসামিদের জামিন আবেদন ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করার কথা বলা হয়েছে।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আইনজীবীদের মাধ্যমে আসামিদের জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করা হবে। একই সাথে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ, ডাকাতিসহ গুরুতর অপরাধে জড়িত ছাড়া অন্য সাধারণ আসামিদেরকে আপাতত গ্রেফতার না করার জন্য পুলিশ বিভাগকে ইতোমধ্যে অবগত করা হয়েছে।
বুধবার বিকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল তার এজলাসে আইনজীবীদের নিয়ে বৈঠকে একথা জানান। বৈঠকে সকল ম্যাজিস্ট্রেট, আইনজীবী সমিতির সভাপতি বদরুল আলম, সেক্রেটারি রুহুল হাছান শরিফসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।



