সাতক্ষীরা শ্যামনগরে হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে ঘোরাফেরা করায় এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ডের শিকার রনজু ইসলাম উপজেলার গোপালপুরের বাসিন্দা।

বুধবার রাতে কুয়েত থেকে দেশে ফেরা এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ দিন রাতে উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শ্যামনগর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা রনজু ইসলাম তিন দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর আইনভঙ্গ করে বাজারে আসায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।