কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই প্রবাসীকে ১০ হাজার করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ আদেশ দেন।
উপজেলা প্রশাসনের তথ্যমতে জেলার রামগঞ্জ উপজেলায় ১৪জন প্রবাস ফেরত ব্যক্তিকে কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেয়া হলেও এ নির্দেশ অমান্য করায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আবু নোমান মোহাম্মদ মাসুম ও মধ্যে চন্ডিপুর গ্রামের মো. লিটনকে ১০ হাজার করে জরিমানা করা হয়।
এছাড়াও ভ্রাম্যমান আদালত একই দিন দুপুরে উপজেলার দক্ষিণ হাজীপুর, ফতেহপুর, জামালপুর গ্রামের কয়েকজন প্রবাস ফেরত ব্যক্তিদের বাড়ীতে গিয়ে মনিটরিং করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জাহান, সরকারী নির্দেশনা অনুযায়ী প্রবাস ফেরত ব্যক্তি এবং তার পরিবার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু এ নিদের্শনা উপেক্ষা করে কেউ চট্টগ্রামে কেউবা স্থানীয় দোকানে বসে আড্ডা দিচ্ছেন। দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় দুই প্রবাসফেরত ব্যক্তিকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুণময় পোদ্দার, উপজেলা একাডেমিক সুপারাভাইজার শরিফ উল্যাহ আল শামস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া।



