সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতের নাম আব্দুস সাত্তার মোল্লা। তিনি উপজেলার ধুমঘাট চরাচকের ছবেদ মোল্লার ছেলে। বুধবার রাত ১০টার দিকে আহত অবস্থায় আব্দুস সাত্তার মোল্লাকে শ্যামনগর থেকে খুলনা মেডিক্যাল কলেজে নেয়ার পরপরই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহতরা হলেনÑ আব্দুস সাত্তার মোল্লার ছোট ভাই রশিদ মোল্লা, রশিদ মোল্লার ছেলে এনামুল ও এনামুলের স্ত্রী আয়শা খাতুন। তারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। বিকেলে গফুর মোল্লা লোকজন ভাড়া করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সাত্তার মোল্লা ও রশিদ মোল্লার ওপর হামলা চালায়। এতে আব্দুস সাত্তার মোল্লা, তার ছোট ভাই রশিদ মোল্লা, রশিদ মোল্লার ছেলে এনামুল ও এনামুলের স্ত্রী আয়শা খাতুন আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অঅশঙ্কাজনক অবস্থায় আব্দুস সাত্তার মোল্লাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরপরই মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।



