কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামে জুমার নামাজরত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল (২৬)। ঘটনার পর এলাকাবাসী খুনি ছেলে মন্তাজুলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। গত শুক্রবার জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে।
নিহত ওই মহিলা পান্থাবাড়ি গ্রামের সোলায়মান আলীর স্ত্রী মিনি আক্তার (৫০)। এলাকাবাসী জানান, জুমার নামাজের সময় মিনি আক্তার তার নিজের ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল ঘরে থাকা কুড়াল দিয়ে মায়ের গলায় কোপ দেয়। এতে মা মিনি আক্তারের গলা কেটে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আরো জানান, মাকে হত্যাকারী মন্তাজুল কয়েক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অনেক চিকিৎসার পর বর্তমানে তাকে বাড়িতে বেঁধে রেখে কবিরাজি চিকিৎসা করছিলেন তার পরিবারের সদস্যরা। ঘটনার সময় তার হাত-পায়ের বাঁধন খোলা ছিল। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃঞ্চ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে আপন মাকে খুনের অপরাধে ছেলে মন্তাজুলকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি মন্তাজুল মানসিক রোগী।
রাজারহাটে ছেলের কুড়ালের আঘাতে মা নিহত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামে জুমার নামাজরত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল (২৬)। ঘটনার পর এলাকাবাসী...



